আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে চায়ের আড্ডায় ধানের শীষের প্রচারণায় নজরুল ইসলাম আজাদ

স্ত্রীসহ নির্বাচনি প্রচারণায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
স্ত্রীসহ নির্বাচনি প্রচারণায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

রাত তখন সাড়ে ১২টা। গভীর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বেশকিছু চায়ের দোকান ও রেস্তোরাঁ ছাড়া যখন পুরো উপজেলা ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই চায়ের দোকান ও রেস্তোরাঁগুলোতে ধানের শীষের বার্তা নিয়ে স্ত্রীসহ হাজির হন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

বুধবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার উপজেলার পাচরুখী ও আড়াইহাজার সদর এলাকার চায়ের দোকান ও রেস্তোরাঁগুলো ঘুরে ঘুরে তিনি এমন ব্যতিক্রমী প্রচারণা চালান।

এ সময় নজরুল ইসলাম আজাদ তার স্ত্রীকে নিয়ে চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে বসে চা পান করেন। পরে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শুনে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

এদিকে নজরুল ইসলাম আজাদকে এভাবে কাছে পেয়ে সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

আরও পড়ুন : প্রার্থীকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার

স্থানীয়রা বলেন, নজরুল ইসলাম আজাদের মতো একজন মানুষ গভীর রাতে আমাদের সঙ্গে এসে চা খাচ্ছেন এবং আমাদের কষ্টের কথা শুনছেন। এটি আমাদের জন্য অনেক আনন্দের। আমরা এমনই নেতাই চাই। এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আমাকে আড়াইহাজার থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি গভীর রাতে এলাকার চায়ের দোকান ও রেস্তোরাঁগুলোতে ঘুরে ঘুরে ধানের শীষের প্রচারণা চালাচ্ছি। আমি সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার বার্তা পৌঁছে দিচ্ছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আড়াইহাজার উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X