সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল। ছবি : কালবেলা
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিল। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, ‘অনেক নেতা আছেন যারা ঈদে বাড়ি আসেন না, জনগণের খোঁজখবর নেন না, আন্দোলন-সংগ্রামে অংশ নেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি রাজপথের একজন যোদ্ধা। সেই কারণেই তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।’

তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণমিছিলে কালীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X