কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের ট্রেন আটকে বিক্ষোভ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের ট্রেন আটকে বিক্ষোভ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সরারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা শেখ মজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সাময়িকভাবে আটকে দেয়। প্রায় ১০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমর্থকদের সরে যেতে অনুরোধ করেন। তাদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আমরা আহ্বান জানাই, শিগগির শেখ মজিবুর রহমান ইকবালের নাম কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করুন।

তিনি আরও বলেন, ‘বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ ইকবাল ভাই ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের প্রার্থিতা ঘোষণা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।’

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ গণমিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X