ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড

জেলা ও দায়রা জজ আদালত, ফেনী। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত, ফেনী। ছবি : কালবেলা

ফেনীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ ভাইকে হত্যার ঘটনায় ভাই ও ভাতিজাকে আমৃত্যু কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

রায় ঘোষণার সময় নিহতের ভাই আসামি মো. আবুল বশর আদালতে উপস্থিত ছিলেন, তবে তার ছেলে শরিফুল ইসলাম পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ জুলাই ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের মাস্টার বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আবু বকর সিদ্দিক ওরফে কালা মিয়াকে নিজ বসতঘরে ঢুকে হত্যা করেন তার আপন ভাই মো. আবুল বশর ও ভাতিজা শরিফুল ইসলাম।

এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মো. আবুল বশর, তার স্ত্রী মোমেনা বেগম ও ছেলে শরিফুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল বশর ও শরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ১৯ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে এবং ২৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এ মামলায় মোট ১৯ জন সাক্ষীর মধ্যে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও বাদীসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় পলাতক থাকায় শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সাইফুল্লাহ রাসেল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।

বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান কালবেলাকে জানান, ফেনীতে এটিই প্রথম আমৃত্যু কারাদণ্ডের রায়। এর আগে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলেও ফেনীর আদালতে এই প্রথম কোনো মামলায় আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে শরিফুল ইসলাম পলাতক আছেন। তিনি গ্রেপ্তার হলে সেই সময় থেকে সাজা কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X