কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে হাজারও ফ্লাইট বাতিল, নেপথ্যে শাটডাউন

বিমানবন্দরে অপেক্ষারত বিমান। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে অপেক্ষারত বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনে কার্যত থমকে গেছে সরকারি কার্যক্রম। টানা ৩৬ দিন ধরে অচলাবস্থার কারণে এবার বড় ধাক্কা লেগেছে দেশের বিমান চলাচলে। স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) থেকে ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। কর্মী সংকট ও নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (০৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ৩৫ দিনের শাটডাউন হয়েছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের এতদিনের দীর্ঘতম। এবার সেই রেকর্ড ছাড়িয়েছে বর্তমান অচলাবস্থা।

বিবিসি জানিয়েছে, বেতনহীন অবস্থায় কাজ করে যাচ্ছেন প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ৫০ হাজার নিরাপত্তা কর্মকর্তা। এতে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর বেড়েছে ফ্লাইট বিলম্ব ও বাতিলের হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার থেকে ফ্লাইট কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।

এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, কন্ট্রোলারদের ক্লান্তি ও আর্থিক চাপ আকাশপথের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাই ধাপে ধাপে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রথম দিন ৪ শতাংশ, পরদিন ৫ শতাংশ, এরপর এক সপ্তাহের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০টি বিমানবন্দরের তালিকা বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ করা হবে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরও এর আওতায় আসবে বলে জানিয়েছেন এফএএ কর্মকর্তা। এতে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো।

সরকারি অচলাবস্থার প্রভাবে শেয়ারবাজার থেকে বিমান চলাচল—সব ক্ষেত্রেই অস্থিরতা দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শাটডাউনকে তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের সাম্প্রতিক নির্বাচনী জয়ের পেছনের কারণ হিসেবেও উল্লেখ করেন। ডেমোক্র্যাটদের ‘উগ্রপন্থি পাগল’ বলে আখ্যা দিয়ে ট্রাম্প কংগ্রেসকে দ্রুত শাটডাউন সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সিনেটে ‘ফিলিবাস্টার’ নিয়ম বাতিলের দাবিও তোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১০

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১১

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১২

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৩

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৮

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

১৯

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

২০
X