স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসার আগে বিক্ষোভে নেপালের ফুটবলাররা

রাস্তায় বিক্ষোভে নেমেছেন নেপালের ফুটবলাররা। ছবি : সংগৃহীত
রাস্তায় বিক্ষোভে নেমেছেন নেপালের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে নেপাল। পল্টনের ঢাকা জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচের আগে যখন জামাল ভূঁইয়ারা জোর প্রস্তুতিতে ব্যস্ত, তখন নিজেদের দেশে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন নেপালের ফুটবলাররা। মাঠের প্রস্তুতির বদলে তারা এখন রাস্তায়, প্রতিবাদে।

বৃহস্পতিবার সকালে রাজধানী কাঠমান্ডুর অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) কমপ্লেক্সের সামনে বিক্ষোভে অংশ নেন দেশটির পেশাদার ফুটবলাররা। তাদের প্রধান দাবি—স্থগিত থাকা ‘এ’ ডিভিশন লিগ দ্রুত চালু করতে হবে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সকালে খেলোয়াড়েরা আনফা কমপ্লেক্সের সামনে জড়ো হলেও নিরাপত্তার অজুহাতে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নেপাল ফুটবল প্লেয়ার্স ইউনিয়নের মাধ্যমে ফেডারেশনের কাছে দাবিপত্র জমা দিতে চাইলেও সেটি গৃহীত হয়নি।

বিক্ষোভে অংশ নিয়েছেন নেপাল জাতীয় দলের পরিচিত মুখরাও। দীর্ঘ আড়াই বছর ধরে দেশটিতে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা না থাকায় অনেক ফুটবলার পেশাগত অনিশ্চয়তায় ভুগছেন। অনেকে নিয়মিত আয় হারিয়ে পড়েছেন চরম আর্থিক চাপে।

এর আগে সপ্তাহের শুরুতে ফেডারেশন কর্মকর্তারা ও ১৪টি ক্লাবের প্রতিনিধির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়—চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ আয়োজন করা হবে না, তা স্থগিত থাকবে আগামী বছর পর্যন্ত। এই ঘোষণার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যে।

বৃহস্পতিবারের বিক্ষোভে ফুটবলাররা আনফা কমপ্লেক্সে ঢুকতে না পেরে ভবনের সামনে নিজেদের অর্জিত মেডেল ও ট্রফির ছবি ঝুলিয়ে প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, দেশের ফুটবলের মান ধরে রাখতে এবং খেলোয়াড়দের জীবিকা টিকিয়ে রাখতে নিয়মিত লিগ আয়োজনের বিকল্প নেই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এই বিক্ষোভ নেপাল দলের প্রস্তুতিতে প্রভাব ফেলবে কি না, সেটিই এখন প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X