সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র-গুলিসহ দুলাভাই বাহিনীর সদস্য গ্রেপ্তার

দুলাভাই বাহিনীর এক সদস্য কামরুল সরদারকে গ্রেপ্তার করে কোস্ট গার্ড। ছবি : কালবেলা
দুলাভাই বাহিনীর এক সদস্য কামরুল সরদারকে গ্রেপ্তার করে কোস্ট গার্ড। ছবি : কালবেলা

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুলাভাই বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়ে খুলনার দাকোপ থানার অন্তর্গত সুন্দরবনের কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে মোংলা কোস্ট গার্ড বেইসের একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল ৬টায় সেখানে অভিযান চালায়।

অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।

কোস্ট গার্ড জানায়, আটককৃত কামরুল সরদার ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X