রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জাটকায় সয়লাব মৎস্যবন্দর, অভিযান সড়কে

পটুয়াখালীর বাজারে জাটকা বিক্রি। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাজারে জাটকা বিক্রি। ছবি : কালবেলা

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর পটুয়াখালীর আলীপুর-মহিপুরে জাটকা ইলিশে সয়লাব বাজার। প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার মাছ বিক্রি হয় এখানে। অথচ সরকার ঘোষিত ১ নভেম্বর থেকে ৩০ জুলাই পর্যন্ত জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা জারি থাকলেও তা কেবল কাগজেই সীমাবদ্ধ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, বন্দরের প্রায় সব আড়তে জাটকা ইলিশের স্তূপ। সকাল থেকে চলছে জাটকা ক্রয়-বিক্রয়। কিন্তু প্রশাসনের উপস্থিতি শুধু মহাসড়ক পর্যন্ত সীমিত।

গত ৫ দিনে কুয়াকাটা নৌপুলিশ, নিজামপুর কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন কয়েকটি অভিযানে কিছু জাটকা জব্দ করলেও সেগুলো মূলত পরিবহন ও মহাসড়ককেন্দ্রিক ছিল। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আড়ত শ্রমিক জানান, প্রতিদিন বন্দরে শত শত মণ জাটকা বিক্রি হয়। কোস্টগার্ড শুধু ক্যাম্পের সামনে মহাসড়কে দু-একটা ট্রাক থামায়, কিন্তু বন্দরের ভেতরে ঢোকে না।

আলীপুর বন্দর এলাকার জেলে শাহে আলম (ছদ্মনাম) বলেন, আমরা বাধ্য হয়ে জাটকা ধরি। সাগরে এখন বড় ইলিশ নেই, জাল ফেললেই ছোট জাটকা আসে। এগুলো না ধরলে ঘরের চুলা জ্বালাব কীভাবে?

আরেক জেলে খবির ঘরামি বলেন, সরকার যদি বিকল্প আয়ের ব্যবস্থা করত, আমরা জাটকা ধরতাম না। কিন্তু এখন বাচ্চাদের খাবার জোগাতে গিয়ে জাটকাই ভরসা।

এদিকে স্থানীয় এক চালানি আড়তদার কাওসার বলেন, জাটকা ধরা বা বিক্রির দায় শুধু জেলেদের নয়। বাজারে চাহিদা আছে, ক্রেতারা কিনতে আসে। প্রশাসন অভিযান করলেও সব জায়গা কভার করা সম্ভব হয় না।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল হোসাইন বলেন, আমরা সড়কে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা ৫ দিনের ট্রেনিংয়ে ছিলেন তাই বন্দরে অভিযান চালানো সম্ভব হয়নি। আগামীকাল থেকে আমরা বন্দরগুলোতে অভিযান চালাব।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, সম্প্রতি কলাপাড়া উপজেলায় বেশ কয়েকটি জাটকাবিরোধী অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১০

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১১

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১২

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৩

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৫

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৬

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৭

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৮

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৯

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X