নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিই পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে : দুলু

নাটোরের নলডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের যজ্ঞানুষ্ঠানে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের যজ্ঞানুষ্ঠানে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপিই এলাকার হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার ব্যবস্থা করবে। দেশে একমাত্র বিএনপিই পারবে এলাকার হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে।

শনিবার (৮ নভেম্বর) নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ১৬ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় আগামী সংসদ নির্বাচনে দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়কে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য আহ্বান জানান বিএনপির এ নেতা।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে। নাটোরের অনেক স্বর্ণের দোকান লুট হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিরত সংখ্যালঘু পরিবারের সুন্দরী নারীকে নাটোরের আওয়ামী ক্যাডাররা অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সাবেক উপমন্ত্রী দুলু জানান, ১৯৬২ সালের রায়টের সময় তার বাবা নাসির উদ্দিন তালুকদার এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন। তিনি নিজে ১৯৯৬ সালে এমপি হওয়ার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত সব বিপদে-আপদে এলাকার হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন, এখনো আছেন।

হিন্দু নেতা নিতাই কুমার ঠাকুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X