রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ
আদিবাসীদের নবান্ন উৎসব

রাজশাহীতে ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন

নবান্ন উৎসবে আদিবাসীরা। ছবি : কালবেলা
নবান্ন উৎসবে আদিবাসীরা। ছবি : কালবেলা

রাজশাহীতে আদিবাসী গারো, সাঁওতাল, পাহাড়ি, মাহালি ও ওঁরাও সম্প্রদায়ের ‘ওয়ানগালা’ এবং ‘লবান’ উৎসব উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও নতুন ফসল কাটার পর শস্য দেবতা ‘মিসি সালজং’-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির জন্য এ উৎসব পালন করা হয়।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বাগানপাড়ায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে দেবতাদের পূজার মাধ্যমে উৎসব শুরু হয়।

পরে ধর্মীয় আচার ‘আমুয়া’ ও ‘রুগালা’ পালিত হয় এবং শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। গারো শিল্পীরা নিজস্ব ভাষায় গান পরিবেশন করেন এবং ‘জুম নাচ’ পরিবেশন করেন।

আলোচনা পর্বে রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ডিডি বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘বাংলাদেশ একটি বহু জাতি-ভাষা ও সংস্কৃতির দেশ। এমন উৎসব জাতিগত সম্প্রীতি রক্ষায় সহায়ক।’ তিনি বলেন, ‘ওয়ানগালা ও লবান উৎসব আমাদের একতা ও সমন্বয়কে প্রকাশ করে।’

কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরোক টপ্য বলেন, ‘এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আদিবাসী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।’

বিশেষ অতিথি ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডা, নানকিং গ্রুপের এহসানুল হুদা, পার্লার অ্যাসোসিয়েশনের রুকসানা হুদা ও গির্জা পরিষদের ভাইস চেয়ারম্যান ফ্রান্সিস সরেন। তারা উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন।

আদিবাসীদের ভাষায়, ‘ওয়ানগালা’ ও ‘লবান’ উৎসব জুম চাষের সঙ্গে সম্পর্কিত। নতুন ফসল তোলার পর গ্রামপ্রধান (নকমা) উৎসবের তারিখ নির্ধারণ করেন। রাজশাহীতে গারোরা এক যুগের বেশি সময় ধরে এই উৎসব পালন করে আসছে। এদিন গির্জার মাঠে বহু আদিবাসী জড়ো হন, একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।

উৎসব কমিটির নকমা লোটাস চিসিম বলেন, ‘ওয়ানগালা ও লবান শুধু উৎসব নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতি রক্ষার মাধ্যম।’ এই আয়োজন সামাজিক বন্ধন দৃঢ় করে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে সহাবস্থানের বার্তা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X