দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না : নুর

দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসমাবেশে নুরুল হক নুর। ছবি : কালবেলা
দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসমাবেশে নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। আমরা মনে করি, জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব রাজনৈতিক দলের উচিত এ আসনে প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুরে ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে ও জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নুর বলেন, যখন কৃষকের ফসল উৎপাদিত হয় তখন সরকার এলসি ওপেন করে। সে কারণে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় না। কৃষক ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে কৃষক কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে।

তিনি আরও বলেন, কৃষি প্রধান দেশ হয়েও আমাদেরকে পেঁয়াজ ও কাঁচা মরিচের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। এতে করে উত্তরের মানুষ প্রতিবছর বন্যায় ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামীতে পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে। নতুন কৃষি নীতি করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, গণঅধিকার পরিষদের নির্বাহী সদস্য হাজী মো. কামাল, সহসভাপতি তোফায়েল আহম্মেদ রিয়াল, জেলা কমিটির উপদেষ্টা সারাফত হোসেন ও জেলা সাধারণ সম্পাদক গোলাম আযম প্রমুখ। এ ছাড়ার সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও এতে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X