ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আ.লীগ নেতা মতিন মোল্লা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা মতিন মোল্লা। ছবি : সংগৃহীত

‘১৩ নভেম্বর আমরা সবাই ঢাকা যাব’ লিখে ফেসবুকে পোস্ট করা মতিন মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মতিন মোল্লা (৩৫) উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে ১৬ ব্যক্তির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মতিন মোল্লা। পোস্টে তিনি লেখেন, ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।’

ফেসবুকে পোস্ট দেওয়ার পর মতিনকে চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়ের বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই ছবিতে মতিন মোল্লার সঙ্গে যাদের দেখা যায়, তাদের মধ্যে আছেন টগেরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদ।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় গ্রেপ্তার করা হয় মতিন মোল্লাকে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X