কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় রক্তস্পন্দন-এর কিউআর কোড কার্যক্রমের উদ্বোধন করলেন ডা. পাভেল

‘রক্তস্পন্দন’র কিউআর কোডসংবলিত স্টিকার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ অন্যরা। ছবি : কালবেলা
‘রক্তস্পন্দন’র কিউআর কোডসংবলিত স্টিকার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ অন্যরা। ছবি : কালবেলা

বগুড়ায় রক্তদাতাদের সংগঠন ‘রক্তস্পন্দন’র কিউআর কোডসংবলিত স্টিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টিকার স্ক্যানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. মো. মেহরাব হোসেন অনি।

রক্তস্পন্দনের পক্ষ থেকে জানানো হয়, কিউআর কোড স্টিকার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি রক্তদানে আগ্রহী তরুণদের যুক্ত করার নতুন উদ্যোগ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও শজিমেক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, বগুড়া জেলা বিএমএ’র আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং বগুড়া জেলা ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা, বগুড়া জেলা ড্যাব ও বিএমএর নেতারা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আল শাহরিয়ান খান আকাশ, ডা. মুশফিক সাহাব অভি, জুবায়ের তালহা তানবিন, ফয়সাল মাহবুব জয়, সাহানুর রহমান সুহান, মুহতাসিম আমিনুর ও তানভীর হোসেন।

কালবেলা/এসআই/এমএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X