কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে নবজাতকসহ চিরকুট, সহায়তায় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’

বিএনপির নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছবি : কালবেলা
বিএনপির নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছবি : কালবেলা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে সম্প্রতি একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। শিশুটির পাশে পাওয়া যায় একটি চিরকুট, যাতে লেখা ছিল— ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম।’

ঘটনাটি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে গঠিত নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা শিশুটিকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং শিশুটির চিকিৎসাসংক্রান্ত যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এবং হাসপাতালের পরিচালক ডা. ফজলুল রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নবজাতকের সর্বোচ্চ চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান।

বিএনপির নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহায়তা সেলের সদস্য ডা. মো. জিয়াউল হক, ডা. মাসতুরা বেগম, ডা. নূর জামান সরকার, ডা. তামান্না নুসরাতসহ দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত মার্চে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে যথাক্রমে স্বাস্থ্য ও আইনি সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করে নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল গঠন করা হয়। এ সেল গঠনের পর থেকেই দেশব্যাপী বিভিন্ন নারী ও শিশু নিপীড়নের ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X