নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে : খায়রুল কবির

নরসিংদী সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী এলাকায় প্রচারণা চালান খায়রুল কবির খোকনসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
নরসিংদী সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী এলাকায় প্রচারণা চালান খায়রুল কবির খোকনসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, মাফিয়া সরকারের পতন হয়েছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণার শুরুতে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, মনোনয়ন দেওয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি, নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণ সব ক্ষমতার উৎস। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। কিছু দল জানে নির্বাচন হলে তাদের জামানত থাকবে না। তারাই আজ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টায় লিপ্ত। নির্বাচন হলে তারা কয়টা আসন পাবে তারা তা জানে। নির্বাচন বিলম্বিত হলে এখনকার মতো তারা কিছু সুযোগ-সুবিধা বেশি পাবে তাই নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। অপচেষ্টা করে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

এ সময় নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X