বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (৩০) নামে এক নারী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে শিশুদের এক নজর দেখতে হাসপাতালে জড়ো হতে থাকেন লোকজন।

জানা গেছে, ফারজানা আক্তার ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রামের সেনাবাহিনীর সদস্য শরিফুলের স্ত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, সদ্য হওয়া ওই চার শিশু স্বাভাবিক সময়ের আগে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম।

হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. তামান্না জানান, শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছেন। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

চিকিৎসক আরও জানায়, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তাই বাচ্চা ডেলিভারির পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে গেছেন।

বাচ্চাদের মা ফারজানা জানান, আল্লাহর ইচ্ছায় চারজন মেয়ে বাচ্চা হয়েছে এতে আমরা খুশি।

ফারজানা-শরিফ দম্পতির আরও দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X