ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার বাসচালক

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বাস। ছবি : কালবেলা
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বাস। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা চালক আগুনে পুড়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত চালক জুলহাস উদ্দিন (৩৮) পৌর সদরের ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশন নামীয় পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা আলম এশিয়ার বাসে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুরো গাড়ি পুড়ে যায়। গাড়িতে থাকা চালক পুড়ে মারা গেছেন। এ ছাড়া আরও দুজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় বাবুল শিকদার বলেন, গভীর রাতে খবর পাই একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরে বাড়ি থেকে এসে দেখি পুরো গাড়ি পুড়ে গেছে। সেইসঙ্গে গাড়িচালক পুড়ে অঙ্গার হয়ে গেছে।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান কালবেলাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X