ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার। ছবি : কালবেলা
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদধারী আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মে. তৈবুর রহমান লাজু (৪৫), ৪নং বেতদিঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও বেতদিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) এবং তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও গাঠাগারবিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬) ও ১নং এলুয়ারি ইউনিয়নের ডাঙা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকু রহমান বলেন, সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের উল্লিখিত পাঁচজনকে গ্রেপ্তার করা করে আদালতে সোপর্দ করা হয়েছে। ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এবং জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X