সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যাজিট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ম্যাজিট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ছবি : কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সাব্বির আহমেদের উপস্থিতিতে শাহাবুলের লাশের অংশ বিশেষ উত্তোলন করে থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. আব্দুল লতিফ কালবেলাকে বলেন, লাশের অংশ বিশেষ তুলে থানায় আনা হয়েছে এবং তা ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পর ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের ওই বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X