সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার এক কাতল ৫৩ হাজারে বিক্রি

পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। ছবি : সংগৃহীত
পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৮০০ টাকা দরে ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) মাছটি দৌলতদিয়া শকুর আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেয় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান।

জানা যায়, অন্যান্য দিনের মতো জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় উজানের ভাটিতে জাল ফেলে। এ সময় তাদের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া বাজারে নিয়ে আসে তখন নিলামে ২৮ শত টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান।

সম্রাট শাজাহান কালবেলাকে বলেন, ১৯ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে ৫৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি প্রতি অল্প কিছু টাকা লাভ হলে মাছটি বিক্রি করে দেব।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে মাছগুলো বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X