মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জেদ্দাফেরত পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ। ছবি : কালবেলা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যাগেজ রুলের অতিরিক্ত আনায় এসব সোনা জব্দ করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে চট্টগ্রাম পৌঁছান তারা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী জেসমিন আক্তার, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মাসুম, কাজী মনোয়ারা ও ইয়াসমিন আক্তারের ব্যাগ তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। তাদের ব্যাগে মোট এক হাজার ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) অনুসারে, বিদেশফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। এই পাঁচ যাত্রী ১ হাজার ২০০ গ্রাম সোনা এনেছেন। নিয়মানুযায়ী প্রত্যেক যাত্রী ১০০ গ্রামের বেশি যেসব সোনা এনেছেন, তা জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেদ্দাফেরত জেসমিন আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম সোনা প্রদান করা হয় এবং বাকি ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়। একইভাবে মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কাজী মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে এক হাজার গ্রাম সোনা পাওয়া যায়। তাদের প্রত্যেককে ১০০ গ্রাম সোনা ফেরত দিয়ে বাকি ৬০০ গ্রাম সোনা জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সোনার মূল্য ৩৫ লাখ টাকা। ব্যাগেজ রুলের অতিরিক্ত সোনা আনায় যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X