মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় ছোট্ট আফিয়া। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নীরবতা ও শোকের আবহ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X