মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অপসো স্যালাইন শ্রমিকদের প্রতীকী অনশন

বরিশালে প্রতীকী অনশন করেন অপসো স্যালাইন শ্রমিকরা। ছবি : কালবেলা
বরিশালে প্রতীকী অনশন করেন অপসো স্যালাইন শ্রমিকরা। ছবি : কালবেলা

চাকরিতে পুনর্বহালসহ দু’দফা দাবিতে বরিশাল অপসো স্যালাইন ফার্মার শ্রমিকদের আন্দোলন চলছে। গত ২৯ অক্টোবর ছাঁটাইয়ের পর থেকেই শ্রমিকরা আন্দোলন করে আসছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বগুড়া রোডে কারখানার সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

শ্রমিক ছাঁটাই নিয়ে সংকট নিরসনে গতকাল বুধবার বিকেলে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ নিয়ে সমঝোতা বৈঠকে বসে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি। দীর্ঘ বৈঠক শেষেও সমাধানে পৌঁছতে পারেনি। বৈঠক শেষে প্রতীকী অনশন এবং সংহতি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিকরা।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিক ছাঁটাইয়ের বিষয় নিয়ে বুধবার বিকেলের সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সেখানে শ্রম অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকরা অন্যায় ও বেআইনিভাবে ৭৫০ শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল এবং অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতের দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ তাতে সম্মত না হওয়ায় শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কালিজিরা এলাকায় নতুন কারখানা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ শেষে অগ্রাধিকার ভিত্তিতে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরি দেওয়া হবে। শ্রমিকরা সেই আশ্বাসে রাজি না।

কোম্পানির আইনজীবী আবু রায়হান জানান, গত তিন বছরে অপসো স্যালাইন ফার্মার স্টেরিপ্যাক ইউনিটটি লোকসানে রয়েছে। তাই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। এ কারণে সেখানে কর্মরত ৭৫০ শ্রমিকের চাকরি অবসান করা হয়েছে। নগরীর জাগুয়ায় কোম্পানির আরেকটি কারখানা চালু করা হচ্ছে। সেখানের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। কারখানা চালু হলে চাকরিচ্যুত শ্রমিকদের সেখানে নিয়োগের ব্যবস্থা করা হবে। কিন্তু শ্রমিকরা তাতে রাজি না। এখন কোম্পানির সিদ্ধান্ত, বন্ধ করে দেওয়া কারখানা চালু করা সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X