ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : কালবেলা
ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৫ আগস্ট ‘এক তর্জনি’ স্তম্ভটি ভাঙচুর করা হয়। তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে স্থানটি স্বাধীনতা চত্বর হিসেবে পরিচিত পেয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হাসিনার আওয়ামী ফ্যাসিস্ট সরকার পঙ্গু করে দিয়েছে। তারা দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজও শহীদদের রক্তে রাজপথ ভেজা রয়েছে।

তিনি আরও বলেন, কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X