সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৬ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রাম নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকা ও আশপাশে মশক নিধনসহ পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকা ও আশপাশে মশক নিধনসহ পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ছবি : কালবেলা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরজুড়ে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৭ নম্বর ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকা ও আশপাশে মশক নিধনসহ পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ধারাবাহিকভাবে এ ক্রাশ প্রোগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডে চলবে।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীত মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম সতর্কতা ও মশার বংশবিস্তার নিয়ন্ত্রণই এ কার্যক্রমের মূল লক্ষ্য। নগরীর ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে লার্ভা ধ্বংস, মশক নিধন ও বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মেয়রের নির্দেশে আমরা প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। তবে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে। তিন দিন পরপর জমে থাকা পানি ফেলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি বলেন, মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি। স্থানীয়দের অংশগ্রহণে প্রচারণা চালানো হচ্ছে। অনেকেই এখন নিজেরাই আশপাশ পরিষ্কার রাখার উদ্যোগ নিচ্ছেন, যা উৎসাহব্যঞ্জক।

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ডা. সরওয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), আর কে লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X