স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সেতুতে চলে না যান, কৃষক শুকায় খড় আর ধান

সেতুর ওপর চলে না যানবাহন। ছবি : কালবেলা
সেতুর ওপর চলে না যানবাহন। ছবি : কালবেলা

প্রায় আড়াই বছর আগে ছোট্ট খালের ওপর ৩২ ও ৪৪ মিটার দৈর্ঘ্যের পাশাপাশি দুটি সেতু নির্মিত হয়েছে। যানবাহন চলাচল না করলেও সেতু দুটির ওপর চলছে গোবরের ঘুঁটে, ধান ও খড় শুকানোর কাজ।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ছোট্ট খালটির ওপর একশ মিটার এলাকার মধ্যে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ করা হয়। তবে রাস্তা না থাকায় এই সেতু দুটিতে কোনো যানবাহন চলাচল করছে না। যে কারণে সেতু দুটি ধান, খড় আর ঘুঁটে শুকানোর জন্য ব্যবহার করে স্থানীয়রা।

এদিকে রাস্তা না থাকায় চরম দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষকে।

সরেজমিনে জানা যায়, কুড়ালিয়া দিয়ার-একডালা প্রায় পৌনে চার কিলোমিটার সড়কটি দিয়ে সদর উপজেলার রতনকান্দি ও কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ চলাচল করে। তিন বছর আগে রাস্তাটির মাঝখানের একটি অংশ ভেঙে খালের মধ্যে চলে গেছে।

এদিকে যানবাহন চলাচলের সুবিধার্থে এই রাস্তায় ছোট খালের ওপর ২০২৩ সালে দুটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু সেতু নির্মাণের আড়াই বছরেও ভেঙে পড়া রাস্তাটি নতুন করে নির্মাণ হয়নি। এতে মানুষের চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য সরবরাহে বিড়ম্বনায় পড়ছে কৃষক। ভোগান্তি নিয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

স্থানীয় কৃষিপণ্য পরিবহনে ভোগান্তিতে পড়ছে কৃষক। আর নানা বিড়ম্বনা নিয়ে স্কুল-কলেজে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।

স্থানীয় বাসিন্দা সোহরাব আলী, বেবি খাতুন, আমিনুল ইসলাম, জহুরা খাতুন বলেন, এখানে দুটি সেতু হলেও রাস্তা না থাকায় আমাদের গাড়িতে ওঠার ভাগ্য হয় না। ২৫ বছর আগে বন্যায় ভেঙে গেছে রাস্তা। এরপর আর রাস্তা হয় না। অফিসার আসে প্রত্যেক বছরই- মাপামাপি করে কিন্তু রাস্তা হয় না। দুটি ব্রিজ হয়েছে কিন্তু রাস্তা নেই। গুরুতর অসুস্থ হলে সেই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয় আমাদের।

হাবিবুর রহমানসহ একাধিক কৃষক বলেন, রাস্তা না থাকায় সার-বীজ নিয়ে আসা যেমন কষ্ট হয় তেমনি আমাদের ফসল ঠিকমতো হাটে তুলতে পারি না। ফসলের ন্যায্যমূল্য পাই না। আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হয়। এ জন্য সময় আর টাকা বেশি লাগে।

শিহাব বাবু, সাগর আলীসহ কয়েক কলেজছাত্র বলেন, এখান থেকে স্কুল-কলেজে যাওয়া অত্যন্ত কষ্টকর। রাস্তা না থাকায় অনেকে সময়মতো কলেজে যেতে পারে না। বন্যা বা বৃষ্টির মধ্যে তো যাওয়ার কোনো উপায়ই থাকে না।

শতবর্ষী বৃদ্ধ হযরত আলী বলেন, এই রাস্তা দিয়ে কুড়ালিয়া, চিলগাছা, একডালা, কুড়িপাড়া ও মহিষামুরা গ্রামের লোকজন যাতায়াত করে। এখান দিয়ে রতনকান্দি হাটে যেতে পারি না। অনেক ঘুরে ঘুরে যেতে হয়।

কৃষক মো. ভুট্ট আলী বলেন, এখানে গাড়ি চলে না। মানুষজন যাতায়াত করে না। এ জন্য আমরা ঘুঁটে, ধান শুকাচ্ছি।

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, ৩ হাজার ৭৭৬ মিটার দৈর্ঘ্যের কুড়ালিয়া-একডালা সড়কটির মাঝখানে ৭শ মিটার অংশ তিন বছর আগে ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। ফলে ওই এলাকায় চলাচলের জন্য সরকারি কোনো রাস্তা নেই। রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি- ওনারা যদি সম্মিলিতভাবে জায়গা বের করে দেন তাহলে এই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X