সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এবারও ধানের শীষে ভোট দেবেন জনগণ : আব্দুর রউফ

সাতক্ষীরায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. আব্দুর রউফ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. আব্দুর রউফ। ছবি : কালবেলা

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ বলেছেন, আপনারা যেভাবে গত ৩৩ বছর ধরে আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ এবারও ধানের শীষে ভোট দিয়ে সেই আস্থার প্রমাণ দেবেন। আওয়ামী লীগ সরকারের নানা নির্যাতন-নিপীড়নের মধ্যেও জনগণ আমাকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের মেসার্স সোনালী ফিলিং স্টেশনে দর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিস্টেম, প্রশাসন, সবকিছু যখন আমাদের বিপক্ষে তখনো আপনাদের ভালোবাসা আমার পাশে ছিল। আপনারা দুপুরে ভোট দিয়ে বিকেল ৪টায় রান্না করেছেন, তবুও ধানের শীষের প্রতি সেই আস্থা অটুট রেখেছেন। এটাই আমার সবচেয়ে বড় শক্তি।

জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ধর্মীয় অনুভূতি খুব সংবেদনশীল, কেউ কেউ এটিকে কাজে লাগাতে চায়। কিন্তু আমি বলতে চাই, আমল ঠিক না থাকলে কাগজে-কলমে যতই ধার্মিকতার কথা বলা হোক, তার কোনো মূল্য নেই। নির্বাচন বিলম্ব করতে তারা কখনো একভাবে, কখনো অন্যভাবে সরকারকে চাপ দিচ্ছে অথচ নিজেরাই অনেক আগে থেকেই ভোট চেয়ে মাঠে নেমে গেছে। জনগণ সব দেখছে। যারা সত্যিকারের সেবা দিতে চায়, জনগণ তাদেরই পাশে থাকবে।

জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X