মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া লেখকচক্র পুরস্কার পাচ্ছেন ৬ গুণী ব্যক্তি

বগুড়া লেখকচক্র পুরস্কার মনোনীত ছয় গুণী ব্যক্তি। ছবি : সংগৃহীত
বগুড়া লেখকচক্র পুরস্কার মনোনীত ছয় গুণী ব্যক্তি। ছবি : সংগৃহীত

বগুড়া লেখক চক্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এ ঘোষণা দেন।

এবার যারা বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন তারা হলেন— কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলছবি’ সম্পাদক জামসেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ প্রধান।

আগামী ২৯ নভেম্বর দুপুর ১২টায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।

সংবাদ সম্মেলনে কবি ইসলাম রফিক জানান, ১৯৮৯ সাল থেকে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করে আসছে বগুড়া লেখক চক্র।

ঘোষণা অনুযায়ী, দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে ২৮-২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন কর্মী অংশ নেবেন।

উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

সম্মেলনে বাংলা অ্যাকাডেমির বইয়ের স্টলসহ অন্যান্য স্টল, পিঠার আয়োজন এবং সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, সেমিনার পেপার ও ‘পুণ্ড্রুনগর’ স্যুভেনির প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহসহ নেতারাসহ কবি ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X