বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ স্থানীয় নিয়োগকর্তা গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ স্থানীয় নিয়োগকর্তা গ্রেপ্তার। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ স্থানীয় নিয়োগকর্তা গ্রেপ্তার। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসী কর্মীদের গ্রেপ্তারে কঠোর অবস্থানে দেশটির ইমিগ্রেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে জোহর রাজ্যের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ১২৩ অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেপ্তার করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জোহর রাজ্যের ইমিগ্রেশন।

বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অভিযানে জোহর রাজ্যের অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন ও সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কর্মকর্তাদের একটি দল অংশ নেন।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ৭১ জন, ভারতের ৪ জন, নেপালের ২ জন ও ১ জন পাকিস্তানের নাগরিক।

কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার বিদেশিদের বিরুদ্ধে অনুমতি ছাড়া কাজ করা, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর বিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিবাসন অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে, অনিবন্ধিত কর্মীদের নিয়োগ দেওয়ার অপরাধে কোম্পানিটির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অভিযান চলাকালীন সময়ে অনেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়, অনেকে আবার কারখানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

জহুর রাজ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, দেশের নিরাপত্তা স্বার্থে, অনিবন্ধিত কর্মীদের গ্রেপ্তার করতে এ অভিযান নিয়মিত চলবে। একইসঙ্গে কর্মীদের কাজ দেওয়ার অপরাধে নিয়োগকর্তাদের আইনের আওতায় আনার এ প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের আরও তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ করার জন্য স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশনে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X