পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন জুয়েল

দুধ দিয়ে গোসল করেন জুয়েল। ছবি : সংগৃহীত
দুধ দিয়ে গোসল করেন জুয়েল। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন জুয়েল রানা নামের এক যুবক। রোববার (১৬ নভেম্বর) উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা ওই গ্রামের মো. সোলেমান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে প্রায় ৪ বছর আগে একই ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন জুয়েল রানা। দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয় তাদের। বিয়ের পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমান জুয়েল।

প্রবাসে থাকাকালীন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মাঝে বিরোধও তৈরি হয়। পরে গত ১২ নভেম্বর জুয়েল দেশে ফেরেন এবং ১৬ নভেম্বর রবিবার স্ত্রীকে তালাক দেন।

স্ত্রীকে তালাকের পর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং সেই গোসলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করেন। ফেসবুকে দেওয়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। লেখার অনেক কিছুই ছিল কিন্তু লিখলাম না। শুধু মনের মধ্যেই রেখে দিলাম, জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেন এবং ‍সমস্যা মোকাবিলা করার তৌফিক দান করেন।’

‘জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে। আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছে আল্লাহ তাআলা নিজেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১১

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৩

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৪

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৫

আজকে স্বর্ণের বাজারদর

১৬

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৭

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৮

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৯

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

২০
X