নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাতে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা থেকে আটক করা হয় খাগাতুয়া গ্রামের মো. আওলাদ মিয়ার ছেলে মো. রাসেলকে (৩২)। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগমকে (৪২)। পুলিশের দাবি, মিতার হেফাজত থেকেই বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শাহিনূর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্রটি সংরক্ষণ করা হচ্ছিল। গ্রেপ্তার দুজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X