চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে চসিকের প্রধান নির্বাহীকে বদলি

শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে আগামী ২৩ নভেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল (চট্টগ্রাম সিটি করপোরেশন) থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ওই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শেখ মুহাম্মদ তৌহিদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, চট্টগ্রামের উন্নয়নে বাধা দেওয়াসহ বেশি কয়েকটি অভিযোগ ওঠে। এসব অভিযোগে তার অপসারণের দাবিতে গত ৩০ অক্টোবর সিটি করপোরেশনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পরে প্রায় ৪ ঘণ্টা পর মেয়রের আশ্বাসে তারা ফটকের গেট খুলে দেন।

এছাড়া ‘চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ও অন্যান্য আনুষঙ্গিক ফাইলগুলো স্বাক্ষর না করে দীর্ঘদিন নিজ দপ্তরে আটকে রাখেন’ এ অভিযোগ তুলে প্রধান নির্বাহীকে বদলি করার জন্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পৃথক দুটি পত্র দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সর্বশেষ মেয়র ও প্রধান নির্বাহীর দেওয়া পত্রগুলোর বিষয়ে তদন্ত করার জন্য গত সপ্তাহে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X