মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামাইয়া ইউপির নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোসা. মুকুল বেগম (৫০) ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ির একটি জামে মসজিদে ইমামতি করেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের খাবার শেষে হাফেজ হাবিবুর রহমান প্রতিদিনের মতো মসজিদে নামাজ পড়াতে যান। সেই সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। তবে সন্ধ্যার পরে তাদের বাড়িতে প্রতিবেশী নারী রাহিমা কোদাল নিতে এসে ঘরে গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।

নিহতের স্বামী বিলাপ করে জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি মুকুল বেগমকে বিয়ে করেন। তার স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজসহ তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এখন তাকে ছাড়া বাঁচা অসম্ভব বলে আহাজারি করছেন তিনি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মামুন শিকদার বলেন, একজন ধার্মিক নারীকে হত্যা করা হয়েছে। তাকে কেউ কোনোদিন দেখেনি। সব সময় পর্দার আড়ালে থাকতেন। আমরা আশা করছি, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করবে পুলিশ।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X