বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন। ছবি : কালবেলা
বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন। ছবি : কালবেলা

দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

এ সময় জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। করোনা, ডেঙ্গু, নিপাহ ভাইরাস প্রতিরোধ এবং পরীক্ষা-নিরীক্ষায় জীবনবাজি রেখে কাজ করছেন। অথচ আমরাই বেতন বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত করা হচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে মেডিকেল ফার্মাসিস্ট সাইফুল ইসলাম লিটন বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। সারা দেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে। তাই আমাদের দশম গ্রেড বাস্তবায়ন চাই। দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

মেডিকেল টেকনোলজিস্ট জাহিদ হোসেন ও তাওহিদ হাসান বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, এটি আমাদের পাওনা। বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, অথচ প্রতিবারই আমরা প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছি। আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত। এ নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X