ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

১৫ মাসে কোরআনের হাফেজ শিশু সোলাইমান

কোরআন হিফজ সম্পন্ন করায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় শিশু সোলাইমান ইসলামকে। ছবি : কালবেলা
কোরআন হিফজ সম্পন্ন করায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় শিশু সোলাইমান ইসলামকে। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ১১ বছরের শিশু সোলাইমান ইসলাম। এ অসাধ্য সাধন করে প্রশংসায় ভাসছে সে। মেধা আর একাগ্রতা থাকলে যেকোনো অসাধ্যকে যে সাধন করা যায়, তা প্রমাণ করে দেখাল এই শিশু হাফেজ।

পারিবারিক অসচ্ছলতা আর বাবার শারীরিক সীমাবদ্ধতা সোলাইমানের পথের বাধা হতে পারেনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ বয়ে যাচ্ছে।

শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদ্রাসার ছাত্র।

সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।

মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম সোলাইমানের কৃতিত্ব সম্পর্কে বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র ১৫ মাসে সে পুরো কুরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদ্রাসার জন্য এক গর্বের বিষয়।

তিনি আরও জানান, মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে কোরআন ও সুন্নাহর আলোকে যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এ সাফল্যে স্থানীয় আলেম ও সুধীসমাজ তাকে অভিনন্দন জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X