মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার সাগর প্রামাণিক। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাগর প্রামাণিক। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামাণিক (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর উপজেলার গোয়ালবাড়ী এলাকার বাসিন্দা। ঘটনার পর সে আত্মগোপনে ছিল।

র‌্যাব জানায়, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়া কেন্দ্র করে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন আমিনুলকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে হেফাজতে নিলেও পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।

র‌্যাব আরও জানায়, এ সময় বিক্ষুব্ধ মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X