সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

মো. মনোয়ার হোসেন মকুল। ছবি : সংগৃহীত
মো. মনোয়ার হোসেন মকুল। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক স্কুল শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান।

বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী।

অভিযুক্ত শিক্ষক মো. মনোয়ার হোসেন তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তিনি রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক।

লিখিত অভিযোগে শামীমা জাহান উল্লেখ করেন, তার স্বামী মনোয়ার হোসেনের সঙ্গে তার ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। বেশ কিছুদিন ধরে স্বামীর সন্ধান পাচ্ছিলেন না তিনি। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সংবাদে জানতে পেরে ওই শিক্ষার্থীর বাড়িতে যান তিনি। এ সময় বাড়ির একটি রুমে ওই শিক্ষার্থীর সঙ্গে একই কক্ষে স্বামীকে দেখতে পান। এ সময় তিনি তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মনোয়ার ও স্কুলশিক্ষার্থীর পরিবারের লোকজন গালাগাল করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী শামীমা জাহান বলেন, ‘আমার স্বামী এর আগেও তার নিজ স্কুলের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিল। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আমি নিজেও স্কুলশিক্ষক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।’

অভিযুক্ত মনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X