চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের (জামায়াত) নাড়িপোতা পাকিস্তানে। জান্নাতে যাওয়া এটা যার যার নিজের আমল। কোরআনের কোনো জায়গায় লেখা আছে কোন মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। যেটা বাস্তবায়ন অসম্ভব সেটা আমরা বলি না।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে পথসভায় তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বলেন, আমরা কৃষির উন্নয়নের কথা বলি, আমরা শিক্ষার উন্নয়নের কথা বলি। তরুণ প্রজন্মের বেকারত্ব যেন দূর হয়, দেশকে যেন এগিয়ে নেওয়া যায় সেই কথা বলছি।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে নির্যাতিত জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। হামলা সংখ্যা, মামলার সংখ্যা, গুম করে নিয়ে যাওয়ার সংখ্যা এবং যে প্রলোভন দেখানো হয়েছিল তার বিচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির নেতাকর্মী। তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে এ দেশের গণতন্ত্রের এবং সাধারণ মানুষের।

পথসভায় উপস্থিত ছিলেন— চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, যুবদল নেতা রাজীব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X