কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অফিসের পাশে অজ্ঞাত নারীর মরদেহ

ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ নারীর মরদেহ উদ্ধার করেছে। ছবি : কালবেলা
ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ নারীর মরদেহ উদ্ধার করেছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের অফিসের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের উত্তর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই নারী স্টেশন এলাকার বিভিন্ন স্থানে থাকতেন। মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন।

মোহাম্মদ সজীব নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বহু দিন ধরে স্টেশন এলাকায় থাকতেন। ভিক্ষা করেই চলতেন।

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, নারীর পরিচয় জানা যায়নি। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহটি নিয়ে গেছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিশ্চিত নই। স্থানীয়দের কাছে শুনেছি, স্বাভাবিক মৃত্যু হতে পারে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, রেললাইন থেকে ১০ ফিটের মধ্যে হলে আমাদের আওতায় পড়বে। আর ১০ ফিটের বাইরে গেলে কামারখন্দ থানার আওতার মধ্যে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X