চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মো. মুছা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুছা (২৬) একই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। প্রায় ১০/১২ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছাও ৮/১০দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়। রোববার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ব্যবসায়ী ময়নাল হোসেনের চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন বলেন, গত ১০/১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এ সময় ময়নালকে বৈদ্যুতিক শক দিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম ও পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X