ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ফরিদপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফরিদপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। সোমবার (২৪ নভেম্বর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর সর্বজনীন দুর্গামন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন (২৩) নগরকান্দার গজগাহ এলাকার মো. মোস্তফার ছেলে। আহতরা হলেন, সুমন শেখ (২৫), পারভেজ (১৮) ও এনামুল (২৫)। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়।

জানা যায়, ওই ব্যক্তিরা উপজেলার তালমার মোড় থেকে মাহিন্দ্র থেকে নেমে হাঁটতে হাঁটতে রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের জিজ্ঞেসাবাদ করে। এ সময় চোর চোর করে চিৎকার করলে স্থানীয় দুই-তিন গ্রামের ২০০/২৫০ লোকজন এসে এলোপাতাড়ি মারধর করে।

পরে নগরকান্দা থানায় সংবাদ দিলে এসআই ইরানুর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এদের মধ্যে শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি তিনজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত শাহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম কালবেলাকে বলেন, রাত দুইটার দিকে এই চারজনকে চোর সন্দেহে স্থানীয় জনতা গণধোলাই দেয়। পরে রাত ৪টার দিকে ট্রিপল নাইনে কল করে পুলিশের সহায়তা চাইলে আমাদের টিম গিয়ে স্থানীয় মেম্বার ও চৌকিদারদের মাধ্যমে ওই চার ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X