সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনি-কালীগঞ্জে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না : কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা-৩ আসনে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরা-৩ আসনে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, এলাকায় সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। জনগণের অধিকার ও সম্পদ রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও ‘দৃঢ় অবস্থানে’ থাকব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চম্পাফুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দিন বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পূজা-পার্বণে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা আমার দায়িত্ব। অতীতেও করেছি, ভবিষ্যতেও করব।

তিনি জানান, অতীতে তার দায়িত্বকালে তৎকালীন নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের প্রতিটি মন্দিরে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কাজী আলাউদ্দিন বলেন, এই থালনা এলাকায় আমি একটি সাইক্লোন শেল্টার করে দিয়েছি। নির্বাচিত হলে আরও দুটি সাইক্লোন শেল্টার নির্মাণ করব। শিক্ষার মান উন্নয়নেও অগ্রাধিকার দেব। আশাশুনি-কালীগঞ্জে দীর্ঘদিন ধরে যেসব দখলদারি ও অর্থবাণিজ্য চলছে, সেগুলো বন্ধে অতীতে কঠোর ছিলাম, ভবিষ্যতেও একইভাবে থাকব। আমি কারও অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি, করব না। জনগণের টাকায় কেউ আর রাজত্ব করবে না বলেন তিনি।

উঠান বৈঠকে তিনি খাজরা, চম্পাফুল, কুল্যা ও শ্যামনগর সংলগ্ন উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ অবকাঠামো মেরামত ও নতুন কাঁচা রাস্তাগুলো পাকা করার প্রতিশ্রুতিও দেন।

উঠান বৈঠক শেষে কাজী আলাউদ্দিনের উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ চম্পাফুল ইউনিয়নের থালনা সার্বজনীন মন্দিরের দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

উঠান বৈঠকে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম (বাবু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান (বাপ্পী), চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজী প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X