ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর অপুর সঙ্গে সেলফি তুলতে ভিড়। ছবি : কালবেলা
শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর অপুর সঙ্গে সেলফি তুলতে ভিড়। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে যুবসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিলে অপুর চারপাশ ঘিরে থাকে তরুণ ভোটাররা। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন—অনেকেই আবার সেলফির জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

তরুণদের সঙ্গে তালমিলিয়ে নুরুদ্দিন আহাম্মেদ অপুও হাসিমুখে তাদের মোবাইলে সেলফি তুলছেন। তরুণদের তোলা সেই ছবিগুলো তিনি নিজেও ফেসবুকে শেয়ার করেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ব্যক্তিগত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর। তার এই গণসংযোগে তরুণদের ব্যাপক উপস্থিতি এবং সেলফি তোলার আগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

স্থানীয় কয়েকজন যুবক জানান, অপু স্যারকে কাছ থেকে দেখা ও সেলফি তোলা আমাদের জন্য গর্বের। তিনি খুব কাছের মানুষের মতো আচরণ করেন।

এ বিষয়ে মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের ভালোবাসা আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই।

নির্বাচনকে ঘিরে শরীয়তপুর-৩ আসনে এমন প্রাণবন্ত উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X