হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আপত্তিকর ভিডিও ভাইরাল, হবিগঞ্জ ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

আরিফ বাপ্পী। ছবি : সংগৃহীত
আরিফ বাপ্পী। ছবি : সংগৃহীত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এর এক সপ্তাহ আগে জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওর ব্যাপারে আরিফ বাপ্পী জানান, এটি একটি সুপার এডিট ভিডিও। মূলত তাকে ফাঁসানোর জন্য একটি চক্র ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।

ইতিমধ্যে তিনি বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সহসভাপতি জুবায়ের আহমেদ জানান, অযোগ্য লোককে নেতৃত্বে বসালে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। আরিফ বাপ্পী ছাত্রলীগের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নেই। তার কর্মকাণ্ডে ছাত্রলীগের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, স্ক্যান্ডাল ভিডিওর কারণে সভাপতিকে বহিষ্কার করেছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই।

এদিকে রোববার জেলা ছাত্রলীগ সভাপতির এমন আপত্তিকর ভিডিও নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। আমাদের সংগঠনের জন্য অসম্মান ও অমর্যাদাজনক এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সর্বোচ্চ গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে।’

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যের পরপরই বিজ্ঞপ্তির মাধ্যমে বাপ্পীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জ্বিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১১

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১২

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৩

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৪

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৫

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৬

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৭

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৮

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৯

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০
X