লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ ভরাট করল বিএনপির নেতাকর্মীরা

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে ব্রিটিশ আমলে তৈরি লালমনিরহাটের ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরা ওই মাটি মাঠে ফেলে ভরাট করে দেন তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মাথায় মাটি নিয়ে ওই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমল পাড়া এলাকার ওই এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকত মাঠটি। বড় বড় গর্তের কারণে এলাকার শিশু-কিশোররা বঞ্চিত থাকত খেলাধুলা থেকে। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। মাঠটি সংস্কারে এলাকাবাসীর ছিল দীর্ঘদিনের দাবি।

তিনি বলেন, পরে বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কাজে নামে বিএনপির নেতাকর্মীরা। কৃষক দল, যুবদল, শ্রমিক দলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত ডালি-কোদাল নিয়ে নেমে পড়েন মাঠ ভরাট কাজে। মাটি ফেলার পর রোলার দিয়ে সমান করে দেওয়া হয় মাঠটি। এলাকার মানুষের উপকার করতে পেরে বেশ খুশি দলটির তৃণমূল নেতাকর্মীরাও।

এলাকাবাসী আব্দুল ওহাব জানান, এখানে মাঠ থাকলেও দীর্ঘদিন শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা ছিল না। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকত মাঠটি। বড় বড় গর্ত ছিল মাঠে। খেলাধুলার পরিবেশ ফিরে আসায় বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

কিশোর মেহেদী হাসান জানান, মাঠটি সংস্কারের জন্য আমরা কয়েকবার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছি। কিন্তু মাঠ সংস্কার কাজ করা হয়নি। ফলে দিন দিন মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এখন মাঠটি সংস্কার হওয়ায় আমরা খুব খুশি।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, চারিদিকে শহরের আবাসিক এলাকা মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ। পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৪ বছরেও মাঠটি সংস্কার করেনি। ফলে দিন দিন খেলাধুলার অনুপযোগী হয় মাঠটি। আমরা মাটি এনে নিজেরাই শ্রম দিয়ে সংস্কার করে দিচ্ছি মাঠটি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X