ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আট ফুট লম্বা অজগর উদ্ধার

অজগর সাপ উদ্ধার। ছবি : কালবেলা
অজগর সাপ উদ্ধার। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পাড়া এলাকায় স্থানীয়রা জারুল গাছের মগডালে অজগর সাপটি দেখতে পায়। পরে তারা বন বিভাগকে খবর দেয়।

স্থানীয় সাপুড়েরা সাপটিকে সেখান থেকে নামিয়ে আনে। বনবিভাগ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। রংপুর বন বিভাগ সিদ্ধান্ত নেবে সাপটি কোথায় অবমুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা বাবু জানায়, মাঠে কাজ করার সময় গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পাই। পরে উপরে তাকিয়ে দেখি একটি অজগর সাপ শুয়ে আছে।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সঙ্গে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরও থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরও অনুসন্ধান করা প্রয়োজন।

জহুরুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা বলেন, সাপুড়ে মোজাহার ও স্থানীয় বাসিন্দা আসর উদ্দিন সাপটিকে গাছ থেকে নামিয়ে এনে বস্তাবন্দি করে।

ভূরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী বলেন, সাপটি লম্বায় আট ফুট। সাপটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন বলেন, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কুড়িগ্রাম বন বিভাগের মাধ্যমে সাপটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X