কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই লেকে বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন, সরঞ্জামসহ নৌকা জব্দ

জব্দ বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন সরঞ্জাম। ছবি : কালবেলা
জব্দ বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন সরঞ্জাম। ছবি : কালবেলা

দেশের বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই লেকে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশনের কাপ্তাই উপকেন্দ্র।

এ সময় অভিযানে অবৈধভাবে মাছ নিধনে বৈদ্যুতিক শকে ব্যবহারকৃত ব্যাটারি, মেশিন, চার্জার, টেটা, একটি কাঠের নৌকা এবং একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে অসাধু জেলেরা।

বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিভিন্ন স্থানে এর সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে কথা হলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন কালবেলাকে জানান, কাপ্তাই লেকের আওতাধীন শুকনাছড়ি, হরিণছড়া, ভাইবোনছড়া, কেংড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়িসহ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে এসব সরঞ্জাম পেয়ে জব্দ করা হয়। অভিযানে কেন্দ্রের কর্মচারীরা সহযোগিতা করেন। ভবিষ্যতে ও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে উপকেন্দ্র কর্মকর্তা জানান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X