রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের নাব্য সংকটে ৬ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ

কাপ্তাই লেকের যাত্রীবাহী বোট। ছবি : কালবেলা
কাপ্তাই লেকের যাত্রীবাহী বোট। ছবি : কালবেলা

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে নাব্য সংকটে বন্ধ হয়ে গেছে বিভিন্ন উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল। এতে রাঙামাটির ৬ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে।

কাপ্তাই হ্রদে নৌচলাচলের মাধ্যমে ৬টি উপজেলা বিলাইছড়ি-লংগদু-বরকল-জুরাছড়ি-বাঘাইছড়ি-নানিয়ারচর উপজেলার সব রুটে শনিবার (২৭ এপ্রিল) থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতি। তবে এই সময় যে উপজেলায় যতটুকু যাওয়া সম্ভব হবে, সে উপজেলায় ততটুকু যাবে যাত্রীবাহী বোট।

প্রতি বছর শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নৌপরিবহনসহ কাপ্তাই হ্রদ ঘিরে তৈরি হয় নানা সংকট।

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও কমে গেছে। হ্রদের নাব্য ফিরিয়ে আনতে জরুরিভিত্তিতে কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কাপ্তাই হ্রদবেষ্টিত নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইড়ির বিস্তীর্ণ জলাভূমি শুকিয়ে এখন পরিণত হয়েছে মাঠ-প্রান্তরে। হ্রদজুড়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর।

রাঙামাটি অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন জানান, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় শনিবার থেকে সব কয়টি উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্রদের নাব্য কমে যাওয়ায় হ্রদের মূল চ্যানেলগুলো পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। যার কারণে লঞ্চ চলাচল করতে পারছে না। বৃষ্টি বা উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়লে চলবার লঞ্চ চলাচল শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১০

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

১১

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১২

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৩

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৪

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৯

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X