জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের দুটি বগি বিচ্ছিন্ন। ছবি : কালবেলা
আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের দুটি বগি বিচ্ছিন্ন। ছবি : কালবেলা

জামালপুরের পিয়ারপুর স্টেশন ছেড়ে যাওয়ার সময় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে দেড় ঘণ্টা ধরে ঢাকা-জামালপুর রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিস্তা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যেতেই পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রচণ্ড শব্দে বগির লক ছুটে গেলে শব্দ পেয়ে চালক ট্রেন থামাতে ব্রেক চাপে। দেড় ঘণ্টা পর মেরামত শেষে ট্রেনটি পিয়ারপুর স্টেশন ছেড়ে গেছে।

এ বিষয়ে পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার শ্যামসুন্দর দেব শর্মা কালবেলাকে বলেন, আন্তঃনগর তিস্তা ট্রেন জামালপুর থেকে এসে পিয়ারপুর যথাসময়ে পৌঁছে। সাড়ে ৪টার সময় নির্ধারিত সময়ে ট্রেনটি পিয়ারপুর স্টেশন ছেড়ে যেতে গতি বাড়াতেই পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। শব্দ পেয়ে চালক ট্রেন থামিয়ে দেয়।

তিনি আরও বলেন, বগির লক মেরামত করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। সন্ধ্যা ৬টার পর পরই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X