সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন কাজী মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন কাজী মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, আর জামায়াত বারবার বিশ্বাসঘাতকতা করেছে। স্বাধীনতার পর নির্বাচনে তাদের সর্বোচ্চ ১৮টি আসন ছিল। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক চেয়ে আমাদের কাছ থেকে নির্বাচন করেছে, অথচ প্রতিবারই বিশ্বাসঘাতকতা করেছে। সেই দল কীভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে?

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

কাজী আলাউদ্দিন বলেন, গত ৫৪ বছর ধরে স্বাধীনতাবিরোধী শক্তিকে ভোট দিয়ে ভুল করেছেন আপনারা। যারা স্বাধীনতার সময় আপনাদের ঘরবাড়ি লুট করেছে, মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে তারা এখন কোন মুখে ভোট চাইতে আসে?

তিনি দাবি করেন, বিগত পাঁচ বছরে কালিগঞ্জ উপজেলায় নানা উন্নয়ন করেছেন তিনি। জনগণ যদি আবার আমাকে সুযোগ দেন, অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারব। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ব্যক্তিগত তহবিল থেকে মন্দির, মসজিদ ও উপাসনালয়ে সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।

কারেন্ট রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষের বিজয় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ বলেও মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।

পরিতোষ কুমার মণ্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি প্রমুখ। উঠান বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে সুতা গ্রামের মন্দিরের জন্য হিন্দু কল্যাণ ট্রাস্টের ৩০ হাজার টাকা ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন কাজী আলাউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X